প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সতর্ক করল ডিপিডিসি
||
বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম ও বকেয়া বিলের বিষয়ে গ্যারেজ মালিকদের সতর্ক করতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অটোরিকশার গ্যারেজে বিশেষ তল্লাশি চালিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।সোমবার (২১ সেপ্টেম্বর) ডিপিডিসির পূর্ব জোনের আওতাধীন তল্লা, হাজীগঞ্জ ও গোদনাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এবং এনওসিএস নারায়ণগঞ্জ (পূর্ব)-এর নির্বাহী প্রকৌশলী মো. রায়হান আলী মিঞা।ডিপিডিসি সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে তল্লা এলাকায় একটি, হাজীগঞ্জে দুটি এবং গোদনাইলে দুটি অটোরিকশার গ্যারেজে তল্লাশি চালানো হয়। এসব স্থানে বিদ্যুৎ ব্যবহারের সংযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো পরিদর্শন করা হয়।অভিযান চলাকালে কোনো গ্যারেজ মালিককে জরিমানা করা হয়নি। তবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হলে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হবে বলে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।পাশাপাশি যেসব গ্যারেজ মালিকের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তাদের দ্রুততম সময়ের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।ডিপিডিসির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ ব্যবহারে নিয়ম মেনে চলা এবং বকেয়া বিল পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের সচেতন করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ