প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
||
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।নতুন কমিটিতে মোস্তফা খন্দকারকে আহ্বায়ক এবং মো. জামান শিকদার ও মোহাম্মদ আফজাল মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী রউফ, তারেক মাহমুদ জর্জ, মো. মাসুদ রানা, মো. পনির হোসেন ও আনিসুর রহমান।খন্দকার পনিরকে সদস্য সচিব এবং মো. হাসিবুল ইসলামকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন কামেলিয়া আফরিন, ওয়াহিদুল ইসলাম, মোস্তফা কামাল, মো. মাহফুজ, সাথী আক্তার, অমিত হোসেন ও মাওলানা আজিজুল ইসলাম।সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. ইয়ানুরকে। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. জান্নাতুল ভূঁইয়া। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জু সরকার, আমির হামজা, তারিকুল ইসলাম ভূঁইয়া, মো. হৃদয়, মো. রনি, রকিবুল ইসলাম পরাগ, মো. উজ্জ্বল হোসেন, ফেরদৌস হাসান শাওন, ইয়ামিন সরকার, শাহেদ আহমেদ, শাহরিয়াত, শিবলু মিয়া, মো. হাসান ও জাকারিয়া প্রধান।দপ্তর সম্পাদক করা হয়েছে পারভেজ মিয়াকে এবং সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে মো. হুমায়ুন কবিরকে।কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, আব্দুল কাদির, মোহাম্মদ মেহেদী হাসান, রাশেদুল ইসলাম সেতু, শাহরিয়ার জিহাদ, কাওছার আহমেদ, মো. মারুফ, মিজানুর রহমান, শওকত আলী, আবুল হোসেন, মো. এনামুল হক, মো. জাহাঙ্গীর, জিসান মাহমুদ শ্রাবণ, আজিজুল হক, মাইন উদ্দিন, গোলাম রাব্বি, আবুসালেহ, মোহাম্মদ রাকিবুল ইসলাম সোহাগ, জোনায়েদ সাইফুল্লাহ নূর, মো. শরিফ, সাজ্জাদ হোসাইন, মতিউর রহমান, মো. জুম্মন কাজী, মো. মোরশেদ খান, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, মোখলেসুর রহমান ভূঁইয়া, মো. ওসমান গনি, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ হাসান, মো. সুজন মিয়া মোমেন, মো. জামাল উদ্দিন, ইসরাফিল হোসেন অপু, আবু বকর, মো. জোবায়ের, মো. আল আমিন, সমীর প্রধান, নিলয় আহমেদ, আবীর হাসান, ওসমান বিন ওমর ওভহাসান সিয়াম।নতুন কমিটির মাধ্যমে সোনারগাঁ উপজেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।