প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
রসুলবাগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
||
নারায়ণগঞ্জের রসুলবাগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।ফাইনাল খেলাকে ঘিরে মাঠে স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন উপস্থিত অতিথি, আয়োজক ও দর্শনার্থীরা।খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে খেলাধুলার চর্চা বাড়ানো এবং তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।রসুলবাগ যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা ও যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও রসুলবাগ যুব সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ