প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
সোহেল মাহমুদের উপস্থিতিতে গাঙ্গুলিবাড়ি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ||
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে নারায়ণগঞ্জের ফতুল্লায় শুরু হয়েছে গাঙ্গুলিবাড়ি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফতুল্লার কাশীপুর ইউনিয়নের গাঙ্গুলিবাড়ি আমজাদ সাহেবের মাঠে গাঙ্গুলিবাড়ি যুব সমাজের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ।এ সময় সোহেল মাহমুদ বলেন, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের একটি সুস্থ ও সুন্দর পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব সাইদুজ্জামান আনোয়ার এবং নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সহ-সভাপতি আবুল কাশেম।এছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সেক্রেটারি আবুল কাশেম, সমাজসেবক মোতালেব, আলামিন, আমজাদ, মুক্তিযোদ্ধা সন্তান মাসুদ, সদর থানার জিসাসের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।খেলায় সভাপতিত্ব করেন আব্দুল মুতালিব বেপারী।আয়োজকরা জানান, মাদক থেকে যুবকদের দূরে রাখা, খেলাধুলায় আগ্রহী করা এবং তরুণদের মধ্যে সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ