প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
||
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস–২০২৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার। র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে জেলার পর্যটন খাতের সম্ভাবনা, বিদ্যমান পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন এবং পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় বিশেষভাবে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে পর্যটনসেবার মান উন্নয়ন, পর্যটনকেন্দ্রের প্রচার-প্রচারণা বাড়ানো এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।নারায়ণগঞ্জের ঐতিহাসিক ও সম্ভাবনাময় পর্যটনস্থানগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর পাশাপাশি এসব স্থানের উন্নয়ন ও পরিচিতি বাড়াতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে নারায়ণগঞ্জের পর্যটন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ