প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক শক্তির ৬ মাসের কমিটি অনুমোদন
||
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক শক্তির আগামী ছয় (৬) মাসের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্যাডে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ফয়সাল আহমেদকে এবং সদস্য সচিব করা হয়েছে রাকিব মোল্লাকে।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কাওসার আহমেদ ও আব্দুল কাদের শ্যামল। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মাদ মুসলিম, ইবনে হাসান, হাবিবুর রহমান (সিদ্ধিরগঞ্জ), রায়হান ভূঁইয়া, হুমায়ুন গাজী, ইসরাফিল ও মোস্তাফা কামাল।এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ফাজ্জুল আজিজ ও সাদিয়া আক্তার। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মাদ আল আমিন, মো. সুমন ও মোহাম্মাদ সোলেমান রবিন।কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাবিবুর রহমান বাবলুকে। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বিল্লাল হোসেন ও নাঈম মিয়া।সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নাজিউল ইসলাম, মাহিদুল ইসলাম, মোহাম্মাদ রনি, নাসির মৃধা ও রফিক মিয়া।এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন দুলাল মিয়া, তারেক মনোয়ার, মোহাম্মাদ শরীফ, মোহাম্মাদ লিটন, নেছার আলী, রাজু, মোহাম্মাদ পিন্টু, মো. পাপ্পু, মোহাম্মাদ রুহুল, মোহাম্মাদ মিলন, মোহাম্মাদ ফরিদ ও মো. মনিরুল।কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জাতীয় শ্রমিক শক্তির সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ