প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে: আবদুল জব্বার
||
শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে উদ্যোক্তাদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার।সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন চাইনিজ রেস্তোরাঁয় ‘শিল্প বিকাশে উদ্যোক্তা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগর এ সভার আয়োজন করে।মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জে ব্যবসা পরিচালনাকে কীভাবে আরও সহজ ও ঝুঁকিমুক্ত করা যায়, সে বিষয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আসছে। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন, সৎভাবে জীবিকা অর্জন ও বিনিয়োগের উদ্দেশ্যে যারা নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হয়েছেন, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ না পেলে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহ হারাতে পারেন। এর ফলে শিল্প ও বাণিজ্যের বিকাশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়, ব্যবসার পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যবসায়ী ও উদ্যোক্তারা।সভায় স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ