প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক প্রতিযোগিতায় জয়, ফাইনালে পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ
||
যুক্তি, তথ্য ও উপস্থাপনার প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ। বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে বিদ্যালয়টির বিতার্কিক দল।‘দেশপ্রেম ও মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’—বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্কে সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয় পক্ষের দল এবং পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ বিপক্ষের দল হিসেবে অংশ নেয়।বিতর্কে উভয় দলের শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি ও বক্তব্য তুলে ধরেন। প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও যুক্তিনির্ভর উপস্থাপনার মাধ্যমে পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ বিজয় অর্জন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিং, নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপকবৃন্দ।এ ছাড়া সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দ্বিতীয় রাউন্ডের এই জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার ফাইনাল পর্বে পৌঁছেছে পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ। বিদ্যালয়ের পক্ষ থেকে বিতার্কিক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ফাইনালেও সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়েছে।যুক্তি, দেশপ্রেম ও মূল্যবোধকে ধারণ করে ফাইনাল রাউন্ডে নিজেদের সেরাটা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যালয়-সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ