প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল-অ্যাপারেল খাতে সহযোগিতা বাড়াতে SBC-এর যাত্রা শুরু
||
বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে টেকসই ব্যবসায়িক চর্চা, উদ্ভাবন এবং অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় উদ্বোধন হয়েছে ‘সাসটেইনেবল বিজনেস কানেক্ট’ (SBC)। একই আয়োজনে উদযাপিত হয়েছে টেক্সটাইল ফোকাসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতৃবৃন্দ অংশ নেন।বিকেএমইএর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান, সহসভাপতি মো. শামসুজ্জামান, সহসভাপতি ফকির কামরুজ্জামান নাহিদ, পরিচালক ইঞ্জি. ইমরান কাদের তুর্য, পরিচালক মিনহাজুল হক এবং পরিচালক ইঞ্জি. মো. বেলায়েত হোসেন রিপন।আয়োজনে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি টেকসই ব্যবসায়িক পদ্ধতি অনুসরণ এবং শিল্প খাতে নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়।আয়োজকরা জানান, সাসটেইনেবল বিজনেস কানেক্ট বা SBC এমন একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে টেকসই ব্যবসা ও সোর্সিংয়ের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি অংশীজনরা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সুযোগ পাবেন।গত এক দশকে টেক্সটাইল ফোকাস বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি খাতটির সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা তৈরিতে ভূমিকা রেখে আসছে।অনুষ্ঠানে টেক্সটাইল ফোকাসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সাসটেইনেবল বিজনেস কানেক্টের সফল যাত্রা এবং ভবিষ্যতে টেকসই ব্যবসায়িক সংযোগ তৈরিতে কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ