প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা ঘিরে ১৪ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীদের দিকনির্দেশনা
||
শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে নগর অঞ্চলের ১৪ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।এ সময় দুর্গাপূজা চলাকালীন ওয়ার্ডের বিভিন্ন এলাকা, পূজামণ্ডপ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরিচ্ছন্নতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নির্ধারিত কাজগুলো নিয়মিত ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।পূজা উৎসবকে কেন্দ্র করে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে উৎসব চলাকালে পরিচ্ছন্নতা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ