প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকে দোয়া
||
কেন্দ্রীয় সমবায় ব্যাংক নারায়ণগঞ্জ লিমিটেড ও সমবায় মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে মাজহারুল ইসলাম জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।কেন্দ্রীয় সমবায় ব্যাংক নারায়ণগঞ্জ লিমিটেড এবং সমবায় মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা এ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।দোয়া শেষে মরহুমার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ