প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জজুড়ে পরিচ্ছন্নতা অভিযান
||
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জজুড়ে পরিচ্ছন্নতা অভিযানডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সব উপজেলা ও ইউনিয়নে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।অভিযানের আওতায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে সেগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।পাশাপাশি বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মসূচিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শুধু প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককে এ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জেলার সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ