প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রমে আবদুল জব্বার
||
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী কর্মসূচি, প্রধান অতিথি আবদুল জব্বারডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। পাশাপাশি বিনামূল্যে ডেঙ্গুর হোমিও প্রতিষেধক বিতরণ, পাড়া-মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে মেডিসিন ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।কর্মসূচির মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ