প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
এনসিপির মামলায় জামিন পেলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৩ নেতা
||
এনসিপির দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও যুবদলের তিন নেতা।জামিনপ্রাপ্তরা হলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল প্রধান, সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের।মামলাটিতে তাদের আসামি করা হয়েছিল। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে আদালত থেকে তারা জামিন লাভ করেন।জামিনের বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ