প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২
||
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে পৃথক স্থান থেকে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় মো. গুলজার হোসেন (৪৮) ও মো. ইব্রাহীম (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোডসংলগ্ন আজমেরী হোটেলের সামনে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় গুলজার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।অন্যদিকে, একই রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় পৃথক অভিযান চালানো হয়। ওই এলাকার ইব্রাহীমের বাড়ির সামনে পায়ে হাঁটা রাস্তা থেকে মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের পৃথক দল অভিযানগুলো পরিচালনা করে। গুলজারকে গ্রেপ্তারে এসআই (নিঃ) মো. শাহ আলম ও এএসআই (নিঃ) মো. হেমায়েত উদ্দিন পিপিএমের নেতৃত্বে একটি দল এবং ইব্রাহীমকে গ্রেপ্তারে এসআই (নিঃ) মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে আরেকটি দল দায়িত্ব পালন করে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ