প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
আলীরটেকের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে এমপির সঙ্গে আবদুল আজীজের মতবিনিময়
||
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের সঙ্গে আলীরটেক ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজীজ। এ সময় তার সঙ্গে আলীরটেক ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।মতবিনিময়ে আলীরটেক ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় মানুষের চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে চর আলীরটেক ব্রিজ, গোগনগর আউয়ালের খেয়াঘাট এবং গোগনগর ব্রিজসহ বিভিন্ন স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়।এ সময় আলীরটেক ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও মানুষের প্রয়োজন নিয়ে সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন আবদুল আজীজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনায় এলাকার মাদক সমস্যা ও অন্যান্য সামাজিক সমস্যার বিষয়ও উঠে আসে। এসব সমস্যা থেকে এলাকাবাসীকে মুক্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়।এ ছাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের দৈনন্দিন ভোগান্তি কমাতে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজীজ আলীরটেক ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এলাকার প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনায় উপস্থাপন করেন।মতবিনিময়ে এমপি আবদুল্লাহ আল আমিন আলীরটেক ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও স্থানীয়দের প্রত্যাশার কথা শোনেন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ