প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে এসপি হারিবুর রহমানের মতবিনিময়
||
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে জেলা পুলিশের সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হারিবুর রহমান।আসন্ন দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সভায় মতবিনিময় করা হয়।এ সময় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা দুর্গোৎসব চলাকালে তাদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অন্যদিকে, উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন এবং পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং উৎসব চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কমিউনিটি হলে অনুষ্ঠিত এ সভার মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ