প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
সোনারগাঁওয়ে ঝোপের আড়াল থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
||
গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-১১। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁও থানার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। দলটি ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে দ্রুত সরে যায়।পরে পালিয়ে যাওয়া ব্যক্তিদের রেখে যাওয়া সম্ভাব্য মাদক উদ্ধারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ১৪ কেজি গাঁজা।এসআরবি-১১ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উদ্ধার করা গাঁজা সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ