প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
দিপু ভূঁইয়ার হাত ধরে রূপগঞ্জে ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
||
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী। সাবেক ছাত্রশিবির নেতা মাশুকুল ইসলামের নেতৃত্বে তারা ছাত্রদলে যোগ দেন।রূপগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে ছাত্রদলের সঙ্গে যুক্ত হন এসব নেতাকর্মী। এ সময় তাদের নেতৃত্ব দেন সাবেক ছাত্রশিবির নেতা মাশুকুল ইসলাম।যোগদানকারী নেতাকর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে, ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মাশুকুল ইসলামের নেতৃত্বে একযোগে এতসংখ্যক নেতাকর্মীর ছাত্রদলে যুক্ত হওয়ার বিষয়টি স্থানীয় পর্যায়ে রাজনৈতিকভাবে গুরুত্ব পাচ্ছে।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ