প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
কুতুবপুরে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি, নেতৃত্বে সিফাত-মারুফ-ইয়াসিন
||
কুতুবপুরে জাতীয় ছাত্রশক্তির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণানারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কুতুবপুর ইউনিয়ন শাখায় মো. সিফাত আহমেদকে আহ্বায়ক, মোহাম্মদ মারুফকে সদস্য সচিব এবং মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।ঘোষিত কমিটিতে মোট ১১ জন সদস্য রয়েছেন। এটি আপাতত আংশিক কমিটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।সংগঠন সূত্রে জানা গেছে, আগামী ৩০ দিনের মধ্যে কমিটির অন্যান্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এরপর পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ