প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনেরসমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।সম্প্রতি তিনি রূপায়ণ টাউন মসজিদে (পুরাতন মসজিদ) পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।তিনি সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।জুমার নামাজ শেষে সংসদ সদস্য উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শহীদ আদিলের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ