প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগের ৩ সদস্যসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৭৪
||
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪ জননারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছেন।শুক্রবার (৯ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৭৪ জনের মধ্যে ৪০ জন মাদকসেবী এবং তিনজন মাদক ব্যবসায়ী। এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২২ জন, নিয়মিত মামলার চারজন আসামি, অন্যান্য আইনে দুজন এবং নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য রয়েছেন।থানাভিত্তিক গ্রেপ্তারের হিসাবে, নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে ১১ জন, ফতুল্লা থেকে নয়জন, সিদ্ধিরগঞ্জ থেকে ১২ জন, বন্দর থেকে আটজন, সোনারগাঁ থেকে ২০ জন, রূপগঞ্জ থেকে সাতজন এবং আড়াইহাজার থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ