প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা, ৭ নভেম্বর ও সিনেট নির্বাচন নিয়ে মাঠে নামার প্রস্তুতি মহানগর বিএনপির
||
দুর্গাপূজার নিরাপত্তা ও ৭ নভেম্বর উদযাপন নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মতবিনিময়আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। উৎসবটি যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের বিষয়েও আলোচনা করা হয়।এ ছাড়া ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের পক্ষে কাজ করার বিষয়েও মতবিনিময় হয়।সভায় উপস্থিত নেতৃবৃন্দ দুর্গাপূজা উদযাপনসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ