প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
সোনামিয়া মার্কেটে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমে আবদুল জব্বার
||
কর্মসূচি চলাকালে মাওলানা আবদুল জব্বার এলাকায় ডেঙ্গু মশার বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না; এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করা জরুরি। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরির পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় কর্মসূচিতে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ