প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
রাতভর আগুনে পুড়ল কায়েমপুরের একাধিক জুটের গোডাউন
||
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, রাতের দিকে পশ্চিম কায়েমপুরের জুটের গোডাউনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গোডাউনগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।ঘটনাস্থল পরিদর্শন শেষে সিফাত দেওয়ান অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ করবে। পাশাপাশি জুটের গোডাউনগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ