প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
ফতুল্লার ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল খন্দকার গ্রে'প্তার
||
নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেলনারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আলোচিত ‘কোবরা গ্রুপ’ বা ‘সোহেল গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে।সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। এ সময় সোহেল খন্দকারকে আটক করা হয়। অভিযানে অস্ত্র, গুলি ও হেরোইনের পাশাপাশি একটি পকেট রাউটারও উদ্ধার করা হয়েছে।এসআরবি-১১-এর প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, নামাপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে সোহেল খন্দকারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল, অবৈধ অস্ত্র রাখা এবং মাদক কারবারের অভিযোগও রয়েছে।সংস্থাটির দাবি, সোহেলের নেতৃত্বে গড়ে ওঠা একটি দল এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও গার্মেন্টস মালিকদের জিম্মি করে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, হত্যাচেষ্টা এবং অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধসহ সোহেল খন্দকারের বিরুদ্ধে ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। এর আগেও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে এসআরবি-১১।গ্রেপ্তারের পর সোহেল খন্দকারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ