প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
আমার পদ স্থগিতের এখতিয়ার মহানগর বিএনপির নেই: আনোয়ার প্রধান
||
পদ স্থগিতের এখতিয়ার মহানগর বিএনপির নেই: আনোয়ার প্রধাননারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে নিজের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। তাঁর দাবি, মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাংগঠনিক ক্ষমতা নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলের কেন্দ্রীয় পর্যায়ের রয়েছে বলে মনে করেন তিনি।গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আনোয়ার প্রধান এসব কথা বলেন। তাঁর ভাষ্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। তাই ওই কমিটির কোনো সদস্যের পদ স্থগিত বা বাতিল করার সিদ্ধান্তও অনুমোদনকারী কেন্দ্রীয় কমিটির মাধ্যমে নিতে হবে।আনোয়ার প্রধান বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব থানা কমিটির সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারলেও নিজেদের আহ্বায়ক কমিটির কোনো সদস্যের পদ স্থগিত করার ক্ষমতা তাঁদের নেই। এ কারণে তাঁর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তকে তিনি অবৈধ বলে মনে করছেন।নিজের বক্তব্যের পক্ষে বিএনপির গঠনতন্ত্রের বিধান তুলে ধরে তিনি বলেন, ওয়ার্ড থেকে মহানগর বা জেলা পর্যায়ের কমিটিগুলো অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে কাউকে সাময়িকভাবে বহিষ্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির অনুমোদনদাতা কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। স্থায়ী বহিষ্কারের জন্য জাতীয় নির্বাহী কমিটি কিংবা দলের চেয়ারম্যানের অনুমোদন নিতে হয় বলে তিনি উল্লেখ করেন।গঠনতন্ত্রের ব্যাখ্যা দিয়ে আনোয়ার প্রধান আরও বলেন, কেন্দ্রীয় অনুমোদন ছাড়া অনুমোদিত কোনো কমিটি বাতিল করা যায় না। একইভাবে কোনো কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ক্ষেত্রেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। এ ধরনের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দলের মহাসচিবকে জানানোর বিধান রয়েছে বলেও দাবি করেন তিনি।আনোয়ার প্রধানের ভাষ্য, দলের গঠনতন্ত্র অনুসরণ না করে কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে নেওয়া পদ স্থগিতের সিদ্ধান্ত তাই সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন।তিনি দাবি করেন, পদ স্থগিতের সিদ্ধান্ত সত্ত্বেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তিনি এখনো বহাল রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ