প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
ব্রেন স্ট্রোকে অসুস্থ বিএনপি নেতা স্বপন, খোঁজখবর নিলেন আবুল কাউসার আশা
||
ব্রেন স্ট্রোকে অসুস্থ বিএনপি নেতা স্বপন, পাশে থাকার আশ্বাস এমপি আবুল কালামেরবন্দর প্রতিনিধি: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও বন্দর থানা বিএনপির নেতা মেজবাহ উদ্দিন স্বপনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।গত ১১ অক্টোবর বন্দরের সোনাকান্দায় নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মেজবাহ উদ্দিন স্বপন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকার পদ্মা হাসপাতালে অসুস্থ এই বিএনপি নেতাকে দেখতে যান এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।এ সময় তিনি স্বপনের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে যেকোনো প্রয়োজনে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম তাঁর পাশে রয়েছেন ও ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দেন।অসুস্থ নেতার চিকিৎসার প্রয়োজনে সহযোগিতার এই আশ্বাসকে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ