প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ৭০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ, ১২ পূজামণ্ডপে অনুদান দিলেন দিদার খন্দকার
নিজস্ব প্রতিবেদক ||
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডে ৭০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র উপহার বিতরণ এবং ১২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার।১৪ অক্টোবর বিকেল ৪টায় নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগে অবস্থিত জান্নাত কনভেনশন হলে বস্ত্র উপহার ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুর সবুর খান সেন্টু, পপি রানী সাহাসহ অন্যান্য অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির খান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।আয়োজক সূত্রে জানা যায়, দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ১৪ নম্বর ওয়ার্ডের ৭০০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি ওয়ার্ডের ১২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় উৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন দিদার খন্দকার।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ