প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
সমবায় ইউনিয়নকে আরও সক্রিয় করার আহ্বান মাজহারুল ইসলাম জোসেফের
||
নারায়ণগঞ্জে জাতীয় সমবায় ইউনিয়নের মাসিক সভা, সমবায় আন্দোলন জোরদারে গুরুত্বসমবায়ীদের ঐক্যবদ্ধ করা, তাঁদের স্বার্থ সংরক্ষণ এবং সমবায় খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে সংগঠনকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা। তাঁরা মনে করেন, জেলার প্রতিটি উপজেলা ও থানার সমবায়ীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা সম্ভব।বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক মাজহারুল ইসলাম জোসেফ। সভা সঞ্চালনা করেন সদস্যসচিব আলহাজ্ব আবুল কালাম আজাদ (এলএলবি)।সভায় আহ্বায়ক মাজহারুল ইসলাম জোসেফ বলেন, জেলার প্রতিটি উপজেলা ও থানার সমবায়ীদের একত্রিত করে সমবায় ইউনিয়নকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে হবে। এ জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা ও থানার সমবায় কর্মকর্তাদের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে বিভিন্ন সমবায় সমিতির কার্যক্রম ও অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখা হবে।তিনি আরও বলেন, সমবায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমবায়ের উন্নয়ন এবং সমবায় আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জেলা সমবায় ইউনিয়নকে সক্রিয় ভূমিকা পালন করে সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে।সভায় সদস্যসচিব আলহাজ্ব আবুল কালাম আজাদ (এলএলবি) বলেন, কমিটিকে শক্তিশালী করার পাশাপাশি সমবায়ীদের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। সমবায় আন্দোলনকে সুসংহত করা এবং সমবায় খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন কর্মসূচি গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।তিনি কমিটির সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সমবায় আন্দোলন আরও গতিশীল ও শক্তিশালী হবে।সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সমবায় নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম এবং জাতীয় সমবায় দিবস উদযাপন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় জেলার সমবায় কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং সমবায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ