প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৭
||
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৭নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জনকে মাদক ব্যবসায়ী, ৪৫ জনকে মাদকসেবী, ২০ জনকে পরোয়ানাভুক্ত আসামি এবং তিনজনকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা পুলিশের পরিচালিত অভিযানের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার অন্যদের মধ্যে নিয়মিত মামলার ছয় আসামি, অন্যান্য ধারায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ সদস্য রয়েছেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাঁচজন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিন আসামিসহ মোট ১০ জনকে আটক করা হয়।ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ছয় আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া চারজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।বন্দর থানা পুলিশের অভিযানে সাতজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় ছয়জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোনারগাঁও থানা এলাকায় অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে ১৪ জন মাদকসেবী, দুজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত দুজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৪ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে মোট ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ