প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষিকাকে চ'ড়-ঘু'ষি মা'রার অভিযোগে বিএনপি নেতা ব'হিষ্কার
||
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কারনারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক সহকারী শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আফজাল মোল্লার বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে বহিষ্কার করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি। অভিযুক্ত আফজাল মোল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, ২০২৪ সালের ১০ থেকে ১২ আগস্টের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে আফজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জের ধরে বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের নির্দেশে আফজাল মোল্লা লাইব্রেরিতে প্রবেশ করেন। সেখানে তাঁকে প্রথমে লাঞ্ছিত করা হয় এবং পরে কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে দাবি করেন তিনি।একরামুন্নেছা বিউটির ভাষ্য, এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা বাধা দিতে এগিয়ে এলে তাঁদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ করেন আফজাল মোল্লা। পরে তিনি সেখান থেকে চলে যান।ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষিকারা ক্লাস বর্জন করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা।এদিকে বৃহস্পতিবার সকালে আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দাউদপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, “বিউটি আওয়ামী লীগের দালাল।” এরপর সরাসরি কথা বলবেন জানিয়ে তিনি ফোনে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এমন পরিস্থিতি হবে, বুঝতে পারিনি।”ঘটনার বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, “ঘটনা তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ