প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জ ও বন্দরের পূজামণ্ডপ পরিদর্শনে রাকিবুল ইসলাম রাকিব
||
সিদ্ধিরগঞ্জ ও বন্দরের পূজামণ্ডপ পরিদর্শনে রাকিবুল ইসলাম রাকিবশারদীয় দুর্গোৎসবের সপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে তাঁদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের খোঁজখবর নেন।রাকিবুল ইসলাম রাকিবের এ পরিদর্শনকে ঘিরে স্থানীয় পূজামণ্ডপগুলোতে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পরিবেশ তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ