প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
আবিদ রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ কলেজে ছাত্রশক্তির নতুন কমিটি
||
নারায়ণগঞ্জ কলেজে ছাত্রশক্তির আংশিক কমিটি, প্রধান সমন্বয়কারী আবিদ রহমাননারায়ণগঞ্জ কলেজে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির আংশিক সমন্বয়কারী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন কলেজ শাখার এ কমিটিতে আবিদ রহমানকে এক নম্বর প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।১৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে আবিদ রহমানের পাশাপাশি ইমামুল হাসান ইফরান ও অনন্ত শেখের নাম রয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন আমান নাজিম অভ্রান্তিক, তাহসিন, হাফিজুর রহমান, ফারাবির আহমেদ তাহসান, মোহাম্মদ নাবিল আহমেদ খান, ইমতিয়াজ হোসেন জিহাদ ও ইমামিন আহমাফ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নারায়ণগঞ্জ কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করতে হবে।জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্যসচিব মো. জহিরুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ