প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
এদেশে সংখ্যালঘু বলতে আলাদা কিছু নেই,আমরা সবাই মানুষ : এমপি মান্নান
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁয়ে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে, তাই আমাদের কাছে সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই,আমরা সবাই এ দেশেরই মানুষ।সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন এবং সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি মান্নান বলেন, সোনারগাঁয়ে এবার মোট ৩৮টি পূজা মণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হয়, সে বিষয়ে আমরা সতর্ক আছি। সরকারের অর্থায়নের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার সাধ্যমতো প্রতিটি মণ্ডপে শাড়ি ও আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।পূজা মণ্ডপ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাবেক যুবদল নেতা হারুন রশীদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা এবং পূজা কমিটির সদস্যবৃন্দ। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করছেন এবং সংসদ সদস্যের এই সময়োপযোগী উপস্থিতি ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ