প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
নিতাইগঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডের মন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম
||
নিতাইগঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডের মন্দির পরিদর্শনে এমপি আবুল কালামনারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্দিরে আয়োজিত দুর্গাপূজার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নিতাইগঞ্জের মন্দিরগুলোতে তাঁর এই পরিদর্শন স্থানীয় পূজার আয়োজনকে ঘিরে বিশেষ গুরুত্ব বহন করে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ