প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
এসএসসি বৃত্তি পেয়েছে মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরা ইবনাদ রাসেল
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডিক্রির চর গ্রামের ছাত্রী আফরা ইবনাদ রাসেল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে বৃত্তি অর্জন করেছে। সে মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। আফরা ইবনাদ রাসেলের এ অর্জন বিদ্যালয় ও তার নিজ গ্রামের জন্য গর্বের বিষয়।এদিকে, বিদ্যালয়ের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে আগামী বছরগুলোতেও পরীক্ষার ফলাফল আরও ভালো হয় এবং শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করতে পারে।আফরা ইবনাদ রাসেলের ভবিষ্যৎ শিক্ষাজীবনের আরও সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ