প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সানোয়ার হোসেনের পদোন্নতি
||
নারায়ণগঞ্জে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন সানোয়ার হোসেননারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানান পুলিশ সুপার। তাঁর এ পদোন্নতি উপলক্ষে আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ