প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
ডিক্রীরচর সূর্যতরুণ সংসদের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল
নিজস্ব প্রতিবেদক ||
ডিক্রীরচর সূর্যতরুণ সংসদের উদ্যোগে অনুর্ধ ২০ দলের টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (২৩ অক্টোবর)।শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এ খেলায় মুখোমুখি হবে ডিক্রীরচর সূর্যতরুণ সংসদ ও মধ্যনগর মমিন সংঘ। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রিধারা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামানের।ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার প্রতি তরুণদের আগ্রহ বাড়বে এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ