প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন
||
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। দলটির নতুন কমিটিতে তাঁর পাশাপাশি আরও কয়েকজন নেতাকে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করল জাতীয় নাগরিক পার্টি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ