প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির ১নং যুগ্ম আহবায়কের দায়িত্বে এমপি আল আমিন
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। শুক্রবার সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি এনসিপির ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।প্রকাশিত তালিকায় ১ নং যুগ্ম আহবায়ক পদে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এর পূর্বে তিনি দলটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।দলের আহবায়ক হিসেবে দায়িত্বে আছেন নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক পদে নাসীরুদ্দিন পাটোয়ারী এবং হাসনাত আব্দুল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে। এরপরেই ১ম যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্যকে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ