প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে আইবিডব্লিউএফের প্রতিনিধি সম্মেলন, সম্মাননা পেলেন ৭ উদ্যোক্তা
||
নারায়ণগঞ্জে আইবিডব্লিউএফের প্রতিনিধি সম্মেলন, সম্মাননা পেলেন ৭ উদ্যোক্তাশিল্প ও ব্যবসা খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে প্রতিনিধি সম্মেলন করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)। ২২ অক্টোবর ২০২৬ আয়োজিত এ সম্মেলনে জেলার সাতজন সফল উদ্যোক্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।আইবিডব্লিউএফের নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম, রিহ্যাবের সাবেক পরিচালক ও সংগঠনটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য একেএম রফিকুন নবী, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক জাকারিয়া ওয়াহিদ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আইবিডব্লিউএফ ঢাকা সাউথ জোনের সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ।সম্মেলনে আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং জেলা সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টুও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিল জেলার সাতজন সফল উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান। তাঁদের এ স্বীকৃতির মাধ্যমে স্থানীয় ব্যবসা ও শিল্প খাতে উদ্যোক্তাদের অবদানকে সম্মান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ