প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চ
||
হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চশহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর চাষাঢ়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।ইনকিলাব মঞ্চের দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা।সংগঠন সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর দেশের সর্বোত্তরের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সূচনা হয়। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে এসব দাবির পক্ষে জনমত তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে এ পর্যায়ের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ