প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে কৃতজ্ঞতা জানাল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ
||
দুর্গাপূজায় সহযোগিতার জন্য মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে ধন্যবাদনারায়ণগঞ্জে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।এ উপলক্ষে অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা তাঁর হাতে একটি ধন্যবাদপত্র তুলে দেন।শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশের জবাবে অধ্যাপক মামুন মাহমুদ সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানান। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।তিনি ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনাকে হৃদয়ে ধারণ করে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ