প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
বোরখা পরে শামীম ওসমানদের পালাতে হয়েছে’: জাবের
||
‘বোরখা পরে শামীম ওসমানদের পালাতে হয়েছে’: জাবেরনারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর অনুসারীদের নিয়ে মন্তব্যের পাশাপাশি বিএনপি সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর হুঁশিয়ারি, জনগণের অধিকার রক্ষা করা না হলে সরকারবিরোধী ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে।সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয় স্তম্ভে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দেন জাবের। এ সময় তিনি শামীম ওসমানদের পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, নিরস্ত্র ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তাঁরা বোরখা পরে এলাকা ছেড়েছিলেন। জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন না করলে এমন পরিণতির মুখে পড়তে হয় বলেও মন্তব্য করেন তিনি।বিএনপি সরকারের সময় চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানির মতো কর্মকাণ্ড চলতে থাকলে তা মেনে নেওয়া হবে না বলে জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। জাবের বলেন, জুলাইয়ের আগে মানুষ এসব কর্মকাণ্ড সহ্য করেছে। জুলাইয়ের পরও একই পরিস্থিতি চলতে দেওয়ার জন্য বিএনপিকে ক্ষমতায় আনা হয়নি।দেশে নতুন করে একটি গোষ্ঠী স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আগে কোনো ব্যবসায়ীকে ১০০ টাকা চাঁদা দিতে হলেও এখন দিতে হচ্ছে ৫০০ টাকা। একইভাবে পোশাকশিল্পের একজন ব্যবসায়ীর ক্ষেত্রে আগে দুই লাখ টাকা চাঁদা দিতে হলেও এখন সেই অঙ্ক বেড়ে ১০ লাখ টাকা হয়েছে বলে উল্লেখ করেন জাবের। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ঘটনা বা সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানাননি।বিএনপি সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার বিরোধিতা করছেন না বলে বক্তব্যে স্পষ্ট করেন জাবের। তবে অতীতের দমন-পীড়ন ও মানুষের অধিকার হরণের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেন তিনি।চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে জাবের বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে ইনকিলাব মঞ্চ লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে।কর্মসূচি থেকে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান তিনি। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা এবং সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ