প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
||
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিমরাইল এলাকার ফয়সাল ওরফে জুজু (২৯), একই থানার কুঠি জাজিয়ারা এলাকার আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর থানার ছুটিভাগবাউল এলাকার মো. শাকিল (৩৭)।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান চালায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।এ সময় তিনটি পলিথিনের ব্যাগে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। ব্যাগগুলোর একটিতে চার কেজি, অন্যটিতে তিন কেজি এবং তৃতীয়টিতে দুই কেজি গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি।পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ