প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাষাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
||
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাষাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ