প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
সুশাসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরলে কমবে সড়ক দুর্ঘটনা: তরিকুল সুজন
||
সুশাসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরলে কমবে সড়ক দুর্ঘটনা: তরিকুল সুজনসড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও শ্রমিক নেতারা।সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ