প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
এমপি দীপুকে বরণে যুক্তরাষ্ট্রে আয়োজন
||
এমপি দীপুকে বরণে নিউইয়র্কে প্রবাসী রূপগঞ্জবাসীর আয়োজনযুক্তরাষ্ট্রে অবস্থানরত রূপগঞ্জের বাসিন্দারা নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিয়েছেন। এ উপলক্ষে নিউইয়র্কের ব্রুকলিনে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় ব্রুকলিনের বৈঠকখানা হলে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া।এ আয়োজনে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।প্রবাসে বসবাস করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবর্ধনা সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জের বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ