প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
মিজমিজি বাতানপাড়ায় অনুপম একাডেমীর উদ্বোধন
||
মিজমিজি বাতানপাড়ায় অনুপম একাডেমীর উদ্বোধননারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনুপম একাডেমী। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার।বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আদর্শ মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ